| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে গোলের সেঞ্চুরিতে রোনালদোর ইতিহাস

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৫ ইং | ১১:০০:৪৫:পূর্বাহ্ন  |  ১৪৯৬৭১৯ বার পঠিত
বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে গোলের সেঞ্চুরিতে রোনালদোর ইতিহাস
ছবির ক্যাপশন: বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে গোলের সেঞ্চুরিতে রোনালদোর ইতিহাস

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : শনিবার(২৩ আগস্ট) রাতে আল আহলির কাছে টাইব্রেকারে ৩-৫ গোলে হেরে সৌদি সুপার কাপের শিরোপা জেতার সুযোগ হাতছাড়া করেছে আল নাসর। ক্লাবের হয়ে শিরোপা জেতা না হলেও হংকং স্টেডিয়ামে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের জার্সিতে ন্যুনতম ১০০টি করে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন সিআর সেভেন। 

 আল আহলি ও আল নাসরের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময় শেষে ২-২ গোলে ড্র ছিল। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ গোলে হেরে যায় আল নাসর। এর আগে ম্যাচের প্রথমার্ধে আল আহলির বিপক্ষে গোল পান রোনালদো। ৪১তম মিনিটে টাইব্রেকারে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এটি ছিল আল নাসরের হয়ে তার ১০০তম গোল।

অর্থাৎ সেই গোলের মাধ্যমে চার ক্লাবের হয়ে অন্তত ১০০টি করে গোল করার রেকর্ড স্পর্শ করেন ৪০ বছরের রোনালদো। এর আগে ক্যারিয়ারের শুরুতে ম্যানচেস্টার ইউনাডেটের হয়ে করেছেন ১৪৫ গোল। পরবর্তীতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে লস ব্লাঙ্কোসদের জার্সিতে ৪৫০টি গোল করেন। এরপর ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেন সিআর সেভেন।

ইতিহাসে তিনজন ফুটবলার আছেন, যারা অন্তত তিনটি ক্লাবের হয়ে ১০০ কিংবা তার বেশি গোল করেছেন। এই তালিকায় প্রথমজন ইসিদরো ল্যাঙ্গারা। স্পেনের হয়ে ১৯৩০-১৯৪৮ পর্যন্ত খেলেছেন তিনি। এছাড়া ব্রাজিলিয়ান তারকা রোমারিও ও নেইমারও তিন ক্লাবের হয়ে ১০০ বা তার বেশি গোল করেছেন। তবে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে রোনালদোই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪