| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্ত-সৌম্যর ঝোড়ো ব্যাটিংয়ে লিটনরা উড়ে গেল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৬, ২০২৫ ইং | ১৭:১৫:৩০:অপরাহ্ন  |  ১৫১৮৯৮৬ বার পঠিত
শান্ত-সৌম্যর ঝোড়ো ব্যাটিংয়ে লিটনরা উড়ে গেল
ছবির ক্যাপশন: শান্ত-সৌম্যর ঝোড়ো ব্যাটিংয়ে লিটনরা উড়ে গেল

রিপোর্টার্স২৪ ডেস্ক : আসন্ন নেদারল্যান্ডস সিরিজের আগে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। এই প্রস্তুতির অংশ হিসেবে সিলেটে দুই দলে ভাগ হয়ে ম্যাচ খেলছে তারা। যেখানে বিসিবি লাল দলকে ৬৭ রানের ব্যবধানে হারিয়েছে বিসিবি সবুজ দল।

সিলেটে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০৩ রান করে বিসিবি সবুজ দল। জবাবে খেলতে নেমে মাত্র ১৩৬ রানে অলআউট হয় লাল দল। 

বিসিবি সবুজ দলকে দুর্দান্ত এক শুরু এনে দেন শান্ত ও সৌম্য। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করেন তারা। তবে শান্ত ইনিংস বড় করতে পারেননি। ড্রেসিং রুমে ফেরার আগে দুই ছক্কা ও এক চারে ১২ বলে ২১ রান করেছেন বাঁহাতি এই ওপেনার।তিনে নেমে দারুণ ব্যাটিং করেছেন মাহফিজুল। দ্বিতীয় উইকেটে সৌম্যকে সঙ্গে নিয়ে ৮২ রানের জুটি গড়েন মাহফিজুল। এই জুটি ভাঙেন তাওহীদ হৃদয়। ৭ চার ও এক ছক্কায় ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে ফেরেন মাহফিজুল।

মাহফিজুলের মতো হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ করতে হয়েছে সৌম্যকেও। খালেদের বলে আউট হওয়ার আগে ২ ছক্কা ও ৩ চারে ২৯ বলে ৪১ রান করেন তিনি। শেষের দিকে তিন ছক্কায় ২৩ বলে অপরাজিত ৩৫ রান করেছেন জাকের।লক্ষ্য তাড়ায় সুবিধা করতে পারেনি লিটন দাসের বিসিবি লাল দল। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেনদের নিয়ে গড়া লাল দল অল আউট হয়েছে মাত্র ১৩৬ রানে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪