| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যেভাবে বৃষ্টির মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ২০:২৩:১৯:অপরাহ্ন  |  ৯২২ বার পঠিত
যেভাবে বৃষ্টির মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

রিপোর্টার্স ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের পর এবার নাহিদা বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়েছে। বৃষ্টির মরদেহ শনাক্ত করার তদন্তের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে হিলসবরো কাউন্টি শেরিফস অফিস (এইচসিএসও)।

শেরিফ চ্যাড ক্রোনিস্টার জানান, গত ২৬ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণে পাওয়া মরদেহটির ডিএনএ ও ডেন্টাল রেকর্ডের মাধ্যমে নাহিদা বৃষ্টির মরদেহ শনাক্ত করা হয়। এর আগে ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন নাহিদা বৃষ্টি ও জামিল লিমন। খবর টাম্পা বে ২৮ এর।

তদন্তে জানা যায়, প্রথমে লিমনের অ্যাভালন হাইটসের অ্যাপার্টমেন্ট থেকে অনুসন্ধান শুরু করে পুলিশ। তার দুই রুমমেটের মধ্যে একজন সহযোগিতা করলেও আরেক রুমমেট হিশাম আবুগারবিয়েহ সহযোগিতা করেননি। তার বিরুদ্ধে আগে থেকেই অস্বাভাবিক আচরণের অভিযোগ ছিল।

২৩ এপ্রিল অ্যাপার্টমেন্টের কাছের একটি ডাস্টবিনে লিমনের রক্তমাখা কিছু আলামত পাওয়া যায়। পরে অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে রান্নাঘর ও সন্দেহভাজন হিশামের রুমে রক্তের দাগ দেখতে পান তদন্তকারীরা।

হিশামের গাড়িতেও বৃষ্টির রক্তের অস্তিত্ব পাওয়া যায়। এছাড়া তার অনলাইন কেনাকাটার তালিকায় বড় প্লাস্টিক ব্যাগ, ক্লিনিং সামগ্রী, লাইটার ফ্লুইড ইত্যাদি কেনার তথ্য পাওয়া যায়।

পুলিশ জানায়, ঘটনার আগে অভিযুক্ত তার মোবাইলে বেশকিছু অস্বাভাবিক সার্চ করেছিলেন। যেমন, ছুরি দিয়ে কি মাথার খুলি ভেদ করা যায়?, গুলি করলে প্রতিবেশী শুনতে পায় কি না? এবং লাশ ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলা যায় কি না।

২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে একটি ব্যাগ থেকে জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তার হাত-পা বাঁধা ছিল এবং তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

একই এলাকায় পরে ম্যাংগ্রোভের ভেতর থেকে আরেকটি ব্যাগে মানবদেহের অংশ উদ্ধার হয়। পরে তা বৃষ্টির বলে নিশ্চিত করা হয়।

এদিকে, ঘটনার দিনই লুটজ এলাকায় পারিবারিক সহিংসতার অভিযোগে ৯১১ এ ফোন পেয়ে হিশাম আবুগারবিয়েহকে আটক করা হয়। পরে তাকে দুইটি প্রথম ডিগ্রি হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

শেরিফ ক্রোনিস্টার বলেন, এ নির্মম হত্যাকাণ্ড আমাদের সবাইকে শোকাহত করেছে। তাদের পরিবারকে এমন সংবাদ জানানো অত্যন্ত বেদনাদায়ক।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। জামিল লিমনের মরদেহ ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আজ দেশের উদ্দেশে পাঠানো হবে। তার মরদেহ দুবাই হয়ে সোমবার (৪ মে) ঢাকায় পৌঁছাবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪