| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিনকে হুমকির ঘটনায় উদ্বেগ

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ২১:১৬:৩৫:অপরাহ্ন  |  ১০৩৭ বার পঠিত
ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিনকে হুমকির ঘটনায় উদ্বেগ

স্টাফ রিপোর্টার: সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)র সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিনকে হুমকির অভিযোগ উঠেছে। 

তুহিন জানিয়েছেন, তিনি ‘সংবাদ প্রতিদিন’ নামের একটি দৈনিক পত্রিকায় শিক্ষা বিষয়ক রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। গত ২২ এপ্রিল রাতে তুহিনের ব্যবহৃত মোবাইল নম্বরে এক ব্যাক্তি কল করে হুমকি প্রদান করেন। হুমকিদাতা নিজেকে ‘শেখ জনি’ নামে পরিচয় দেন। হুমকিদাতা দাবি করেন, ‘সংবাদ প্রতিদিন’ পত্রিকায় প্রকাশিত ‘ডিআইএ-তে দুর্নীতির সিন্ডিকেট’ শীর্ষক প্রতিবেদনের জেরে এই হুমকি দেওয়া হয়েছে।

এদিকে, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালে আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, এ ঘটনা সাংবাদিকদের স্বাধীন ও পেশাগত দায়িত্ব পালনে ভয়ভীতি প্রদর্শনের একটি গুরুতর উদাহরণ। এ ধরনের হুমকি গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা হোক। পাশাপাশি, ভবিষ্যতে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হুমকি ও হয়রানিমূলক কর্মকাণ্ড রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪