| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবারও ফিফার নিষেধাজ্ঞার হুমকিতে ভারত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৭, ২০২৫ ইং | ১০:০২:০৬:পূর্বাহ্ন  |  ১৫২০১৭২ বার পঠিত
আবারও ফিফার নিষেধাজ্ঞার হুমকিতে ভারত
ছবির ক্যাপশন: আবারও ফিফার নিষেধাজ্ঞার হুমকিতে ভারত

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : তিন বছরে দ্বিতীয়বার ফিফার নিষেধাজ্ঞা পেতে পারে ভারতীয় ফুটবল। এরই মধ্যে ফিফা ও এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসির) পক্ষ থেকে যৌথভাবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) কড়া সতর্কবার্তা দেয়া হয়েছে।

দীর্ঘদিন ধরেই সংবিধান সংশোধনের জন্য বার্তা দেয়া হলেও সেই নির্দেশ মানেনি ভারত। এ বার ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এই সময়সীমা পেরিয়ে গেলেই ফিফার পক্ষ থেকে নিষিদ্ধ করা হতে পারে ভারতকে। সংবিধান সংশোধন করে ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের থেকে অনুমতি নিতে নির্দেশ দিয়েছে ফিফা।

এর আগে, ২০২২ সালের ১৬ আগস্ট ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল ভারতীয় ফুটবল। কারণ, সেই সময় সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসকদের কমিটি ফেডারেশনের কাজকর্ম দেখছিল, যা ফিফার কাছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের শামিল। যদিও ১৫ দিন পর সেই নিষেধাজ্ঞা ওঠে যায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪