| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবিশ্বাস্য জয় পাঞ্জাব কিংসের, ভেস্তে গেল রাহুলের ১৫২

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ০০:০১:৪৬:পূর্বাহ্ন  |  ১০৬২ বার পঠিত
অবিশ্বাস্য জয় পাঞ্জাব কিংসের, ভেস্তে গেল রাহুলের ১৫২

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রানের বন্যায় ভেসেছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। তবে রেকর্ডগড়া ইনিংস খেলেও শেষ হাসি হাসতে পারেননি কেএল রাহুল। তার দুর্দান্ত ব্যাটিংকে ম্লান করে ২৬৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লি ক্যাপিটালস-এর। ১১ রান করে দ্রুত বিদায় নেন পাথুম নিশাঙ্কা। এরপর দ্বিতীয় উইকেটে নেমে নিতিশ রানা-কে সঙ্গে নিয়ে তাণ্ডব শুরু করেন রাহুল। দুজন মিলে গড়েন ২২০ রানের বিশাল জুটি। ৪৪ বলে ৯১ রান করে আউট হন রানা।

তবে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রাহুল। ৬৭ বলে ১৫২ রানের ঝড়ো ইনিংসে ছিল ১৬টি চার ও ৯টি ছক্কা। এই ইনিংসের মাধ্যমে আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন তিনি। সব মিলিয়ে টুর্নামেন্টের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ ইনিংস। শীর্ষে আছেন ক্রিস গেইল (১৭৫) এবং দ্বিতীয় স্থানে ব্রেন্ডন ম্যাককালাম (১৫৮)।

নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৬৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দিল্লি।

তবে এত বড় লক্ষ্যও তাড়া করতে পিছপা হয়নি পাঞ্জাব। ওপেনিং জুটিতে প্রিয়াংশ আরিয়া (১৭ বলে ৪৩) ও প্রভসিমরন সিং (২৬ বলে ৭৬) ঝড়ো সূচনা এনে দেন। পাওয়ারপ্লেতেই ১০০ রান তুলে ম্যাচের ভিত গড়ে ফেলে তারা।

এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৬ বলে ৭১ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষদিকে নেহাল ওয়াধেরা ও শশাঙ্ক সিং-এর দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।

এই জয়ে আইপিএল তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন বিশ্বরেকর্ড গড়ে পাঞ্জাব কিংস। এর আগে ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স-এর বিপক্ষে ২৬১ রান তাড়া করে জিতেছিল দলটি—সেই রেকর্ডও ভেঙে ফেলল তারা।

৭ ম্যাচে ৬ জয় ও এক পরিত্যক্ত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পাঞ্জাব কিংস।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪