| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সামাজিক মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৫ ইং | ১১:৫৬:৫২:পূর্বাহ্ন  |  ১৫৮১৭৭৮ বার পঠিত
সামাজিক মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা
ছবির ক্যাপশন: অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

রিপোর্টার্স ডেস্ক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ইসলামের শিক্ষা অনুযায়ী জ্ঞান প্রচার, সত্যের পক্ষে অবস্থান এবং মিথ্যা ও অশ্লীলতা পরিহার করা অপরিহার্য। রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা অনুসারে যদি সততা, নৈতিকতা ও কল্যাণকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার করা যায়, তাহলে এটি মানবতার কল্যাণে একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে।’

পাকিস্তানের ইসলামাবাদে জিন্নাহ কনভেনশন সেন্টারে সে দেশের ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের আয়োজনে আন্তর্জাতিক সীরাতুন্নবী (সা.) সম্মেলনের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ধর্ম এসব কথা বলেন তিনি।

শনিবার (৬ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর সম্মেলনের প্রতিপাদ্য হলো- ‘মহানবী (সা.) এর শিক্ষার আলোকে সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহারে শিখন ও প্রশিক্ষণে রাষ্ট্রের দায়িত্ব’।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘বর্তমান বিশ্বে সোশ্যালমিডিয়া একটি শক্তিশালী মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। এটি মানুষের চিন্তা-ভাবনা, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করছে। সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হলে সোশ্যাল মিডিয়া জ্ঞানচর্চা, দ্বীনি দাওয়াত, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হতে পারে। তবে মাধ্যমের অপব্যবহার সমাজে অশ্লীলতা, ভ্রান্ত মতবাদ ও গুজব ছড়ানো এবং নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে উঠতে পারে।’

পাকিস্তানের ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের ফেডারেল মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে দেশটির দারিদ্র্য দূরীকরণ মন্ত্রী ইমরান শাহ, ফিলিস্তিনের রাষ্ট্রপতির ধর্ম বিষয়ক উপদেষ্টা ও শরীয়াহ কোর্টের প্রধান বিচারপতি শায়খ মাহমুদ সিদক, বাহরাইনের শরীয়াহ শুরা কাউন্সিলের সদস্য শায়খ আদিল আবদুর রহমান, মিশরের দারুল ইফতার সচিব শায়খ আবদুল হামিদ রাগীব প্রমুখ বক্তব্য রাখেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪