| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার জাজিরায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, দেখুন ছবিতে

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১৩:০৩:২৬:অপরাহ্ন  |  ১০১ বার পঠিত
এবার জাজিরায় নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, দেখুন ছবিতে

রিপোর্টার্স২৪ ডেস্ক: পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ ও ভাঙচুর চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপির সমাবেশস্থলে অন্তত ২০টি মোটরসাইকেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। একই সময়ে একটি মার্কেট ও দুটি খাবার হোটেলে আগুন দেওয়া হয়। এ ছাড়া ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে ইব্রাহিম সেপাহি নামে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। 

নিহত ইব্রাহিম শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী গ্রামের হাফিজ উদ্দিন সেপাহির ছেলে। রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস ঘটনাস্থলে এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েক হাজার মানুষকে দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যান। একই সময়ে এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা তাঁবু টাঙিয়ে অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া গোলাগুলির ঘটনাও ঘটেছে। একপর্যায়ে সংঘাত এড়াতে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এ সুযোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাণ্ডব চালানো শুরু করে। তারা ঘটনাস্থলে থাকা অন্তত ২০টি মোটরসাইকেলে ভাঙচুর করে আগুন দেয়। এ ছাড়া পদ্মা ভ্যালি রেস্টুরেন্ট, ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও বাসস্ট্যান্ড এলাকায় একটি টং ঘরে আগুন দিয়েছে আওয়ামী লীগ নেতারা। একই সময়ে অন্তত ৫ শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় প্রায় ১ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সাড়ে ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকারিয়া রহমান বলেন, আমরা খবর পেয়েছিলাম কেউ পদ্মা সেতুতে যানচলাচলে বিঘ্ন ঘটাতে পারে। তার প্রেক্ষিতে আমরা সারারাত ডিউটিতে ছিলাম। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনো ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি। পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল, তবে এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪