| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেজগাঁও শিল্পাঞ্চলে জুমার পর আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৯

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৫ ইং | ১২:৪৫:৩৮:অপরাহ্ন  |  ১৫৮০৫৬৬ বার পঠিত
তেজগাঁও শিল্পাঞ্চলে জুমার পর আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৯

সিনিয়র রিপোর্টার : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিল আয়োজক এ টি এম ওমর ফারুকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন,  কাফরুল থানা ছাত্রলীগের সদস্য মোঃ জিয়াউর রহমান (২০), হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য রুবেল হোসেন (২৭),  আব্দুর রহমান (৪০), রিদোয়ান রাফি (১৯), মো. ফায়িম তালুকদার (২১), মো. ফিরোজ আহমেদ (২৩), মো. মেহেদী হাসান হৃদয় (২২), এ টি এম ওমর ফারুক (৫৭) ও  মো: সজিব খান (৩১)।

শনিবার ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো এলাকায় অভিযান পরিচালনা করে জিয়াউর রহমান, রুবেল হোসেন, আব্দুর রহমান, রিদোয়ান রাফি, ফায়িম তালুকদার, মো. ফিরোজ আহমেদ ও মেহেদী হাসান হৃদয়কে করে ডিবি তেজগাঁও বিভাগ। শুক্রবার দিবাগত রাতে মোহাম্মদপুর নুরজাহান রোড এলাকায় অভিযান পরিচালনা করে এ টি এম ওমর ফারুককে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন রাতে ডিবি-লালবাগ জোনাল টিম কোতয়ালী থানার নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে  সজিবকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪