| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেলজিয়ামের ভিসা আবেদন নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৫ ইং | ১২:৩৯:৩৭:অপরাহ্ন  |  ১৫৭৩৬৮০ বার পঠিত
বেলজিয়ামের ভিসা আবেদন নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস
ছবির ক্যাপশন: সুইডেনের পতাকা।

স্টাফ রিপোর্টার: আগামী ১৫ সেপ্টেম্বরের পর থেকে বেলজিয়ামের ভিসা আবেদন গ্রহণ করবে না ঢাকাস্থ সুইডিশ দূতাবাস। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার সুইডেন দূতাবাস এক নোটিশে এই তথ্য জানায়।

এতে বলা হয়, ভিএফএস গ্লোবালের বেলজিয়ামের শেনজেন ভিসার আবেদনের শেষ দিন আগামী ১৫ সেপ্টেম্বর। এরপর থেকে সুইডিশ দূতাবাস বেলজিয়ামের ভিসা আবেদন গ্রহণ করবে না।

যদি শেনজেন এলাকায় ভ্রমণের জন্য বেলজিয়াম আপনার প্রধান গন্তব্য হয়, তবে আপনাকে বেলজিয়াম কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি হালনাগাদ হওয়া আবেদন প্রক্রিয়াটি অনুসরণ করতে হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪