| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিএমপির পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৫ ইং | ১৬:২৬:৩৯:অপরাহ্ন  |  ১৫৭৭৬৬৪ বার পঠিত
ডিএমপির পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তা হলেন- গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবু শাহেদ খানকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের গোলাম মর্তুজাকে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে ওয়ারী থানার অফিসার ইনচার্জ ফয়সাল আহমেদকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। লাইনওআর এর এম এ রউফ খানকে ওয়ারী থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। লাইনওআর এর রকিবুজ্জামান তালুকদারকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪