| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতির শাস্তি স্থায়ী নিষেধাজ্ঞা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ০৫:৩২:০০:পূর্বাহ্ন  |  ১৫৬৭৪৭৭ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতির শাস্তি স্থায়ী নিষেধাজ্ঞা
ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতির শাস্তি স্থায়ী নিষেধাজ্ঞা

রিপোর্টার্স২৪ ডেস্ক : ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে।

এর অর্থ হলো, সংশ্লিষ্ট ব্যক্তি আর কখনো যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাবেন না। সোমবার (৮ সেপ্টেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য পুনর্ব্যক্ত করেছে মার্কিন দূতাবাস।

এর আগে যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের জন্য কঠোর বার্তা দেয় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস স্পষ্টভাবে জানায়, ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন রোধে পদক্ষেপ নেবে। ভিসা জালিয়াতিতে জড়িতরা শুধু আজীবনের জন্য প্রবেশ নিষিদ্ধই হবেন না বরং অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনা ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ফৌজদারি অভিযোগ আনা হবে।বার্তায় আরও বলা হয়, যদি কোনো দেশের সুরক্ষিত সীমান্ত না থাকে, তবে সেটি জাতি হিসেবেই টিকে থাকতে পারে না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪