| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ০৭:৫০:২৮:পূর্বাহ্ন  |  ১৫৫৯৬৪১ বার পঠিত
হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম গ্রেপ্তার
ছবির ক্যাপশন: এবি তাজুল ইসলাম

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বৈষম্য বিরোধী আন্দোলনে খিলগাঁও থানাধীন এলাকায় সালাউদ্দিন সুমন নিহতের মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ‎পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত তাকে গ্রেপ্তার দেখান।

এর আগে গত ২ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আসাদুর রহমান তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। ওইদিন আদালত এ বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য করেন। এদিন সকালে কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত এ মামলায় তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জুলাই রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ভিকটিম সালাউদ্দিন সুমন। এ সময় আসামিদের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলে সালাউদ্দিনের মৃত্যু হয়। ওই ঘটনায় ভিকটিমের স্ত্রী হত্যা মামলাটি দায়ের করেন।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪