| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের আমীরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ০৮:০৪:০৫:পূর্বাহ্ন  |  ১৪৬৫০৪২ বার পঠিত
জামায়াতের আমীরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির সাক্ষাৎ
ছবির ক্যাপশন: জামায়াতের আমীরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির সাক্ষাৎ

রিপোর্টার্স২৪ ডেস্ক :

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস হুমা খানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

সোমবার সকাল ১১টায় রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় মিস হুমা খানের সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান।

সাক্ষাতের শুরুতেই মিস হুমা খান আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।

সাক্ষাৎকালে তাঁরা অত্যন্ত আন্তরিক পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন। গত ২৯ জুলাই জাতিসংঘের মানবাধিকার সংস্থার উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘জুলাই স্মরণ সভায়’ আমীরে জামায়াত যে ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন, সে জন্য মিস হুমা খান তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁরা বাংলাদেশে বিরাজমান মানবাধিকার পরিস্থিতি, গুম-খুনের বিচারসহ সামগ্রিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। জামায়াতে ইসলামীর উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে তিনি জানতে চান, এবং আমীরে জামায়াত সেসব প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।

উল্লেখ্য, আমীরে জামায়াত ‘জুলাই শহীদদের’ নিয়ে জামায়াতে ইসলামীর প্রকাশিত ১২ খণ্ডের ইংরেজি সংস্করণের বই তাঁদেরকে উপহার প্রদান করেন।

এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান প্রমুখ।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪