| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কী কারণে ইইউর ওপর চাপ সৃষ্টি করছে সৌদি আরব

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৩, ২০২৬ ইং | ১১:২৮:৫১:পূর্বাহ্ন  |  ১৯৯ বার পঠিত
কী কারণে ইইউর ওপর চাপ সৃষ্টি করছে সৌদি আরব

ইন্টারন্যাশনাল ডেস্ক:  ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর চাপ সৃষ্টি করছে সৌদি আরব। তবে এ পদক্ষেপ ভবিষ্যতে ইয়েমেনের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে, এমন আশঙ্কায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ রয়েছে।

ছয়জন ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরব এ উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এক দশকের বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর হুথিরা প্রায় প্রতিদিনই সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

বর্তমানে হুথিদের বিরুদ্ধে ইইউর বিভিন্ন নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এর মধ্যে রয়েছে অস্ত্র নিষেধাজ্ঞা এবং গোষ্ঠীটির ১২ জন কমান্ডারের সম্পদ জব্দের পদক্ষেপ। হুথিদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকেও (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইইউ।

তবে এখন পর্যন্ত হুথি গোষ্ঠীকে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেনি ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডাসহ কয়েকটি পশ্চিমা দেশ ইতোমধ্যে এ পদক্ষেপ নিয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে হুথিরা। এরপর থেকে গোষ্ঠীটির বিরুদ্ধে ইয়েমেনের স্বীকৃত সরকারের পক্ষে এক দশকেরও বেশি সময় ধরে সামরিক জোটের নেতৃত্ব দিয়ে আসছে সৌদি আরব।

সূত্র: রয়টার্স


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪