| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নুরের সুস্থ হতে আরও ৪-৬ সপ্তাহ লাগতে পারে: ঢামেক পরিচালক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ১০:১০:২৮:পূর্বাহ্ন  |  ১৫৫৯০৯৩ বার পঠিত
নুরের সুস্থ হতে আরও ৪-৬ সপ্তাহ লাগতে পারে: ঢামেক পরিচালক
ছবির ক্যাপশন: নুরের সুস্থ হতে আরও ৪-৬ সপ্তাহ লাগতে পারে: ঢামেক পরিচালক

রিপোর্টার্স২৪ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থ হয়ে আরও চার থেকে ৬ সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেলে নুরের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নুরুল হক নুরের পরিবার চাইলে আগামী কয়েকদিন পর তাকে বাসায় নিতে যেতে পারবেন।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেলেই চিকিৎসাধীন রয়েছেন।

পরে গত ২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নুরকে বিদেশে নিয়ে যাওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া, তার ওপর হামলার তদন্তে বিচারপতি মো. আলী রেজার নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪