| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে গণ অধিকারের বৈঠক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ১১:৪৪:২৩:পূর্বাহ্ন  |  ১৪৫৩৭২৪ বার পঠিত
মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে গণ অধিকারের বৈঠক

রিপোর্টার্স ২৪ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে পৃথক দুটি বৈঠক করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। উভয় বৈঠকে তার সঙ্গে ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য অ্যাড. মো. খালিদ হোসেন। 

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় আমেরিকান এমবাসিতে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। এ সময় আমেরিকান এমবাসির পলিটিক্যাল অফিসার জেমস স্টিয়ার্ট উপস্থিত ছিলেন।

পরে বিকাল সাড়ে ৩টার দিকে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এ সময় আবাসিক প্রতিনিধির মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান উপস্থিত ছিলেন। 


রিপোর্টার্স ২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪