| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ০৭:২২:২৫:পূর্বাহ্ন  |  ১৫৭৬৩১২ বার পঠিত
সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক : সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ২০১৫ সালে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব ছিলেন। এর আগে ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন তিনি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়। ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম সাবেক সচিব ভূঁইয়া মোহাম্মদ সফিকুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ জানিয়েছে, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। লতিফ সিদ্দিকী, আবু আলম শহীদ খানসহ অন্যদের সঙ্গে গোপন আঁতাতের বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪