| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের আমীরে সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ১৩:২২:১৬:অপরাহ্ন  |  ১৪৬২৭৯৭ বার পঠিত
জামায়াতের আমীরে সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় তার কার্যালয়ে  সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন।

তার সঙ্গে ছিলেন পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মি. কামরান ধাংগল। সাক্ষাৎকারটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে বাংলাদেশ ও পাকিস্তানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয় এবং ভ্রাতৃপ্রতিম উভয় দেশের পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 

এ সময় জামায়াতের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান সভায় উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪