| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়ী হলে নেতাকর্মীদের অহংকারে না ভাসার পরামর্শ সাবেক শিবির সভাপতির

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৫ ইং | ১৯:২৬:১৩:অপরাহ্ন  |  ১৪৬০৯৪৯ বার পঠিত
জয়ী হলে নেতাকর্মীদের অহংকারে না ভাসার পরামর্শ সাবেক শিবির সভাপতির
ছবির ক্যাপশন: ড. মির্জা গালিব

রিপোর্টার্স২৪ ডেস্ক : ডাকসু নির্বাচনে শিবির জয়ী হলে পরবর্তীতে নেতাকর্মীদের অহংকারে না ভাসার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ড. মির্জা গালিব। 

তিনি বলেন, ডাকসুতে শিবির সমর্থিত প্যানেল ভালো করতে পারে, এতে আশাবাদী হওয়া স্বাভাবিক। তবে এই আত্মবিশ্বাস যেন অহংকারে রূপ না নেয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি কর্মীদের প্রতি বিনয়ী আচরণ ও পরিবর্তনের রাজনীতি গড়ে তোলার আহ্বান জানান। 

ড. মির্জা গালিব তার পোস্টে লেখেন, সারা দেশের জামায়াত-শিবিরের ভাই-বোনেরা, ডাকসুতে খুব সম্ভবত শিবিরের সমর্থিত প্যানেল ভাল করবে। এইটা আপনাদেরকে আশাবাদী করে তুলবে, কনফিডেন্স বাড়িয়ে দেবে- তাতে কোনো প্রবলেম নাই। কিন্তু এই কনফিডেন্সের ঠেলায় অহংকারী আচরণ শুরু করে দিয়েন না। লম্বা-চওড়া শ্লোগান দিয়েন না।

তিনি পরামর্শ দেন, মানুষের মন পড়তে হবে এবং তরুণ প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষা বোঝা দরকার। তার ভাষায়, তরুণদের মধ্যে যারা বাংলাদেশপন্থী, ইসলামপন্থী, ভালো ছাত্র, ভালো মানুষ, ভালো নেতা- তাদেরকে মানুষ ভোট দিতে চাইতেছে। মানুষ পরিবর্তন চাইতেছে। মানুষ দুর্নীতি, সন্ত্রাস-সহিংসতা, চাঁদাবাজি থেকে মুক্তি চাইতেছে।

মির্জা গালিব আরও বলেন, সকল সংকোচ কাটিয়ে মেয়েরা ভোট দিচ্ছে, হিন্দু ধর্মাবলম্বীরা ভোট দিচ্ছে- তাদের এই আস্থার সামনে বিনয়াবত হইয়া থাকেন। গালাগালির জবাবে চুপ কইরা থাকেন। অভদ্রতার জবাবে ভদ্রতা দেখান।

আগামী দিনের দিকেও দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। মানুষরে কালকের দিনটা পালটাইয়া দেবার স্বপ্ন শুনান। হ্যামিলনের বাঁশিওয়ালার মতন মানুষ ভালো রাজনীতির পেছনে লাইন ধরবে সামনের দিনগুলোতে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪