| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং | ১১:০৭:৫৫:পূর্বাহ্ন  |  ১৫৬৩৪১২ বার পঠিত
মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত
ছবির ক্যাপশন: প্রতিকী

সিনিয়র রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরের ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- সুজন ওরফে বাবুল (১৯) ও হানিফ (২৬)। এ ঘটনায় ‘রক্তচোষা জনি গ্রুপের’ নাটা ফয়সল ও শরীফ নামে দুজন আহত হয়েছেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে আছেন। বুধবার  ভোরে দুই দফায় পৃথক এসব ঘটনা ঘটে। নিহত দুইজনের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ চারটি করে মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, নিহত দুজনেই মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন। নবীনগর হাউজিংয়ের ১৬ নম্বর হাক্কারপাড়া রাস্তার ওপর ছিনতাই করার সময় উত্তেজিত জনতা সুজনকে ধরে গণধোলাই দেয়। সুজন ভোলার বোরহানউদ্দিন উপজেলার চরটিট্রা ৬নং ওয়ার্ড এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। পরে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সুজনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে রেফার্ড করেন। পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, একই রোডে ছিনতাই করতে গিয়ে গুরুতর আহত হন হানিফ।  খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। নিহত দুজনই মোহাম্মদপুর থানার বছিলা ৩নং রোড এলাকার বাসিন্দা।

ওসি রফিক বলেন, এ ঘটনায় শরীফ ও নাটা ফয়সাল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এলাকায় মাদক ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। 


রিপোর্টার্স ২৪ /এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪