| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের আমীরে সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং | ১২:৫৮:১১:অপরাহ্ন  |  ১৪৫৯১১৩ বার পঠিত
জামায়াতের আমীরে সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ জামায়াতের আমীর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বুধবার বেলা ১১টায় শফিকুর রহমানের সঙ্গে বসুন্ধরায় তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মান্যবর ব্রিটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুক এক সৌজন্য সাক্ষাৎ করেন ও মতবিনিময় করেন। 

এ সময় তিনি আমীরে জামায়াতের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। তাঁর সঙ্গে ছিলেন হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি মিস. কেট ওয়ার্ড। সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। 

মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একই সাথে তারা গ্রেট বৃটেনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন। 

সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান সভায় উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪