| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হচ্ছে নৈতিকতা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৫ ইং | ০৮:৪৪:৪২:পূর্বাহ্ন  |  ১৫৪৬৮০৯ বার পঠিত
ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হচ্ছে নৈতিকতা

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভায় ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ছয় মাসের পরিবর্তে চার মাস নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশপাশি প্রশিক্ষণ মডিউলে নৈতিকতা, আচরণবিজ্ঞানসহ আরও কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভায় ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ছয় মাসের পরিবর্তে চার মাস নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ মেয়াদের মধ্যে তিন মাস প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এবং এক মাস মাঠপর্যায়ে ওরিয়েন্টেশন ও গ্রাম সংযুক্তি অন্তর্ভুক্ত থাকবে। 

এছাড়া, কর্মচারীদের সততা ও নৈতিকতা বিকাশ এবং দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে গুণাবলি, নৈতিকতা, আচরণবিজ্ঞান, নৈতিক আচরণবিধি প্রভৃতি বিষয়কে প্রশিক্ষণ মডিউলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪