| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিতে যা লিখলেন ড. ইউনূস

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৫ ইং | ১৩:৪২:১৯:অপরাহ্ন  |  ১৫৪১৭৫১ বার পঠিত
পাকিস্তানের প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিতে যা লিখলেন  ড. ইউনূস

রিপোর্টার্স ২৪ ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া মোহাম্মদ শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে পিএম হাউসে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের একটি পত্র পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লেখা এ পত্রে প্রধান উপদেষ্টা পাকিস্তানে নজিরবিহীন বন্যায় সেদেশের সরকার ও জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং এই ভয়াবহ দুর্যোগে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ পত্রে প্রফেসর মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, এ কঠিন সময়ে বাংলাদেশের জনগণ পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার সুদক্ষ নেতৃত্বে পাকিস্তানের জনগণ তাদের অসাধারণ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এ চ্যালেঞ্জ অতিক্রম করবে। প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা ও সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ধর্ম উপদেষ্টা ও প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সখ্যতার বন্ধনে আবদ্ধ। এ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে।

নিউইয়র্ক ও কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করে তার দূরদর্শী নেতৃত্ব এবং দারিদ্র্য দূরীকরণে অবদানের প্রশংসা করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪