| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী: দুদু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ০৮:৩৭:১৪:পূর্বাহ্ন  |  ১৫৩৭৫৪৫ বার পঠিত
নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী: দুদু
ছবির ক্যাপশন: নির্বাচন ঠেকাতে নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী: দুদু

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় নির্বাচন কীভাবে ঠেকানো যায় এর জন্য নতুন নতুন বয়ান দিচ্ছে একটি গোষ্ঠী। তবে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

দুদু বলেন, বিগত সময়ে নির্বাচনের নামে ভন্ডামি হয়েছে। নির্বাচন নির্দিষ্ট সময়ে না হলে আধিপত্যবাদীরা সুযোগ পাবে।

বাংলাদেশকে রক্ষা করতে হলে জিয়া পরিবার ছাড়া বিকল্প কেউ নেই বলেও দাবি করেন বিএনপির এই নেতা। দেশে গণতন্ত্র আর ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে দুদু বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সবকিছুই ফয়সালা হবে।’


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪