| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘১০ থেকে ২০ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে’

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ০৮:৪৯:৫৭:পূর্বাহ্ন  |  ১৫৩৯৭৭০ বার পঠিত
‘১০ থেকে ২০ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে’

রিপোর্টার্স ২৪ ডেস্ক : বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন একটি হলে ২৯৯টি ভোট। কিন্তু সেই হলে ৪০০টি ব্যালট পেপার কেন গেল? বলা হয়েছে ১০ থেকে ২০ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে। ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল, সেটাও করা হয়নি। যে যার মতো যখন খুশি, ভোট দিয়ে আসতে পেরেছে। প্রার্থীরা সন্দেহ করছেন, প্যানেলগুলো সন্দেহ করছে, যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এমনকী আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসেছে।’ 

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি আরো বলেন,  আমরা দেখেছি ছাত্রদলের প্যানেলে যারা ছিল, তারা সংবাদ সম্মেলন করেছে। যারা শিবিরের প্যানেল, তারাও সংবাদ সম্মেলন করেছে। এর বাইরেও যারা হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছেন। তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছেন। কারচুপির কথা এসেছে।

বিএনপির এই নেত্রী বলেন, ‘কেবল ছাত্রদল নয়, অন্য যেই প্যানেল আছে তারাও এই ভোটটি স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না। সেদিক থেকে বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কী, সেটা কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে।

সেই কারণ গ্রহণ করা বা সেই কারণকে অজুহাত হিসেবে দেখানো সেটা একেবারেই মানুষের বিচার।’ 

রিপোর্টার্স ২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪