| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাত্রশিবির ছাত্রলীগের ছায়াতলে গুপ্ত রাজনীতি করেছে: হেলেন জেরিন খান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ১৬:২৬:৩৬:অপরাহ্ন  |  ১৫৫২২২৫ বার পঠিত
ছাত্রশিবির ছাত্রলীগের ছায়াতলে গুপ্ত রাজনীতি করেছে: হেলেন জেরিন খান
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

মাদারীপুর প্রতিনিধি: ১৭ বছর জাতীয়তাবাদী ছাত্রদল কোন ক্যাম্পাসেই রাজনীতি করতে পারে নাই কিন্তু ছাত্রশিবির ছাত্রলীগের ছায়াতলে গুপ্ত রাজনীতি করেছে বলে মন্তব্য করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক এবং কেন্দীয় মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের নতুন বাসস্ট্যান্ড প্লানেট কমিউনিটি সেন্টারে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হেলেন জেরিন বলেন, তারা ১৭ বছরই ছাত্রলীগের সঙ্গে থেকে ছাত্রলীগের রূপ ধারণ করে গুপ্ত রাজনীতি করেছে। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশকে মুক্ত করেছি, কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের জন্য ক্যাম্পাস এখনো মুক্ত হয়নি।

তিনি আরও বলেন, যে ছাত্রদের নেতৃত্বে একটি অভ্যুত্থান হয়েছে, সেই রাজনীতি ক্যাম্পাসে চলবে হলগুলোতে চলবে না এমনটা হতে পারে না। একই জায়গায় দুই রকম নিয়ম হতে পারে না।

কেন্দ্রীয় এ নেত্রী অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর হলে হলে অপরাজনীতি চালিয়ে টর্চার সেলের মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর নির্যাতন চালিয়েছে ফ্যাসিস্টদের দোসররা। যার ফলে এখনো হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অনুষ্ঠানে মাদারীপুর জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামিনুর হোসেন মিঠু, সদস্য কে এম তোফাজ্জল হোসেন সান্টু খান, জেলা যুবদলের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪