| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তালিকাভুক্ত চাঁদাবাজ স্মার্ট হাসান রাজধানী থেকে গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ২২:৪৪:৩০:অপরাহ্ন  |  ১৫৭৫৬১২ বার পঠিত
তালিকাভুক্ত চাঁদাবাজ স্মার্ট হাসান রাজধানী থেকে গ্রেপ্তার
ছবির ক্যাপশন: তালিকাভুক্ত চাঁদাবাজ স্মার্ট হাসান রাজধানী থেকে গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক :  রাজধানীর আগারগাঁও থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ মেহেদী হাসান ওরফে স্মার্ট হাসানকে (৩৮) গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার(১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর শেরে বাংলানগর সেনা ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে,গত ২৫ আগস্ট সেনা ক্যাম্প জানতে পারে যে মেহেদী হাসান বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন।সেই সংগৃহীত টাকা তিনি পাঠাতেন তার গডফাদার জাহিদ হোসেন মোড়লের কাছে, যিনি বহিষ্কৃত যুবদল নেতা এবং বর্তমানে পলাতক আছেন। তাদের দেওয়া সময়ের মধ্যে চাঁদা না দেওয়ায় তার দল কয়েকজন অ্যাম্বুলেন্স মালিককে মারধরও করে। সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই আত্মগোপনে চলে যান মেহেদী হাসান।

বাংলাদেশ সেনাবাহিনীর শেরেবাংলা নগর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা বলেন, “এই হাসান ওরফে স্মার্ট হাসানের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। আমাদের টহল দল তাকে খুঁজে না পেলেও প্রযুক্তির সহায়তায় শেষ পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে সেনাবাহিনী কঠোর অবস্থানে আছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও জানান, মেহেদী হাসানের বিরুদ্ধে আগে যারা জিডি ও অভিযোগ করেছিলেন, তারা তার গ্রেপ্তারের খবর পেয়ে ইতোমধ্যে শেরেবাংলা নগর থানায় মামলা করতে গেছেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪