| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চোখের সমস্যা নিয়ে থাইল্যান্ডের হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৫৩৫১২ বার পঠিত
চোখের সমস্যা নিয়ে থাইল্যান্ডের হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : চোখের সমস্যা নিয়ে থাইল্যান্ডের ব্যাংককের রুটনিন আই হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৪ মে) বাংলাদেশ সময় দুপুর ২টায় তাঁর অপারেশন হওয়ার কথা রয়েছে।

বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির। তিনি বলেন, বিএনপি মহাসচিব দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন। 

শায়রুল কবির খান জানান, চোখের সমস্যা নিয়ে গুলশানে ইউনাইটেড হাসপাতালে গেলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে বিএনপি মহাসচিবকে ব্যাংককের হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে চোখের চিকিৎসা নিতে ব্যাংককে যান মির্জা ফখরুল। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী রাহাত আরা বেগম।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪