| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকার বায়ুর মানের উন্নতি, ৩ নম্বরে লাহোর

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ০৩:৫২:২৭:পূর্বাহ্ন  |  ১৫৭৬১৭৮ বার পঠিত
ঢাকার বায়ুর মানের উন্নতি, ৩ নম্বরে লাহোর
ছবির ক্যাপশন: ঢাকার বায়ুর মানের উন্নতি, ৩ নম্বরে লাহোর

রিপোর্টার্স২৪ ডেস্ক : বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে কঙ্গোর কিনশাসা। অপরদিকে, রাজধানী ঢাকার বায়ুর মানের সামান্য উন্নতি হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪২ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা কিনশাসার দূষণ স্কোর ১৫৯ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইনের ম্যানিলা। এই শহরের দূষণ স্কোর ১৫৭ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির দূষণ স্কোর ১৩৪ অর্থাৎ সেখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। অন্যদিকে, রাজধানী ঢাকার দূষণ স্কোর ৬৪ অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারী বা ভালো মানের।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪