| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকার মুখের কথায় দায়িত্ব শেষ করতে চাচ্ছে: রাশেদ খান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ০৮:০৩:২৬:পূর্বাহ্ন  |  ১৪৪০৫০৪ বার পঠিত
সরকার মুখের কথায় দায়িত্ব শেষ করতে চাচ্ছে: রাশেদ খান
ছবির ক্যাপশন: রাশেদ খান

রিপোর্টার্স২৪ ডেস্ক : গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার মুখের কথায় দায়িত্ব শেষ করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন রাশেদ খান।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যত: জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, ফ্যাসিবাদের পতন হয়নি, হাসিনার পতন হয়েছে। সব পর্যায়ে তার ফ্যাসিবাদ নানান রূপে এখনো রয়েছে। হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারের সক্ষমতায় আমরা সন্দিহান।

আওয়ামী লীগের মিছিল দিনদিন বড় হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, লন্ডনে তথ্য উপদেষ্টার ওপর হামলা হয়েছে। যারা জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছে তাদের ওপর ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, তারা (সরকার) মুখের কথায় দায়িত্ব শেষ করতে চাচ্ছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য যেটুকু নষ্ট হয়েছে সেটা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই।

এদিকে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, ‘ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে যে দ্বন্দ্ব তা সমাধানে এগিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকেই। চাপিয়ে দেয়া কোন সমাধান দীর্ঘস্থায়ী হবে না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪