| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামী নির্বাচনে হবে আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে ঐক্য : রফিকুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ০৯:৩১:০৪:পূর্বাহ্ন  |  ১৪৫৩৯২৪ বার পঠিত
আগামী নির্বাচনে হবে আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে ঐক্য : রফিকুল ইসলাম খান
ছবির ক্যাপশন: বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কোন কোন রাজনৈতিক দল মনে করছে তাদের প্রতিক দেখেই জনগন ভোট দিবে, সেদিন পেরিয়ে গেছে। এর প্রমান ডাকসু নির্বাচনের ফলাফল। এই নির্বাচনে যারা ভোট দিয়েছে তারা একটি গনতান্ত্রিক ধারা চায়, তারা বাংলাদেশকে সমৃদ্ধ ও চাদাবাজমুক্ত দেখতে চায়। 

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি, আলেম-ওলামা, গাউছ-কুতুব, ইসলাম মনা সমমনা রাজনৈতিক দল আগামি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহন করবে। এই নির্বাচনী ঐক্য হচ্ছে দেশের সীমানা রক্ষার জন্য, ভারতের তাবেদারির হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য। আগামি নির্বাচনে হবে আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে ঐক্য।

শনিবার ( ১৩ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কর্মী, রোকন ও দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল ইসলাম প্রমূখ।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪