| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অন্তত ৩টি সুষ্ঠু নির্বাচন হয়েছে, পরাজিতরা মানেনি: আলী রীয়াজ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ১২:১৪:১৫:অপরাহ্ন  |  ১৫৬০২৯৫ বার পঠিত
অন্তত ৩টি সুষ্ঠু নির্বাচন হয়েছে, পরাজিতরা মানেনি: আলী রীয়াজ
ছবির ক্যাপশন: জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

রিপোর্টার্স২৪ ডেস্ক : দেশে অন্তত ৩টি সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু পরাজিতরা সেটা মেনে নেয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, প্রতিষ্ঠান তৈরি না হওয়ায় দেশ গণতন্ত্রে রূপান্তর হয়নি।পরিবর্তনের জন্য নির্বাচন প্রয়োজন কিন্তু সেটিই যথেষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, আমাদের ঐক্য আছে, কিন্তু তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা দরকার। ছাত্রদের ছাত্র আর শিক্ষকদের শিক্ষক থাকতে দিতে হবে। তাদের রাজনীতিবিদ হতে দেওয়া যাবে না।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা ঠিকভাবে পূরণ করতে পারছে না।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, সংস্কার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনাস্থা, তা দূর করতে আইনি বাধ্যবাধকতা থাকতে হবে। দলগুলো নিজেদের কথা বলছে। কিন্তু যে সন্ধিক্ষণ জনগণ ধারণ করছে, তাতে তারা জাতীয় ঐকমত্য চায়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪