বরিশাল প্রতিনিধি : বরিশাল বাণী পরিবারের আয়োজনে প্রায় একশ’ এতিম শিশু শিক্ষার্থীর সঙ্গে এক নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নগরীর পলাশপুর রহমানিয়া মাদরাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়। বরিশাল বাণী’র ফেসবুক পেইজে লাইক ও ফলোয়ার (সদস্য) এক লক্ষ ছাড়িয়ে যাওয়ার উপলক্ষে এ বিশেষ আয়োজন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল বাণী’র সম্পাদক ও প্রকাশক মো. মামুন-অর-রশিদ। প্রধান অতিথি ছিলেন শেবামেক-এর সহযোগী অধ্যাপক (অব.) ডা. এসএম ইকবালুর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বাণী’র উপদেষ্টা সাংবাদিক মামুনুর রশীদ নোমানী, কবি আব্দুল গফফার খান, উপদেষ্টা সম্পাদক মো. হারুন অর রশিদ ও কথা সাহিত্যিক আনিছুর রহমান হিমু।
এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল বাণী’র যুগ্ম সম্পাদক ফয়ছাল খান, নির্বাহী সম্পাদক আমিনুল শাহীন, ব্যবস্থাপনা সম্পাদক পারভেজ সরদার, বার্তা সম্পাদক এম. সাইফুল, প্রধান বার্তা সম্পাদক শহীদুল্লাহ সুমন, স্টাফ রিপোর্টার এস.এম সেলিম, জুয়েল খান, ফিরোজ খানসহ অন্যান্য কর্মরত সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা এতিম শিশুদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দিয়ে অনুপ্রেরণা যোগান। আলোচনা সভায় বক্তারা বলেন, অনেক গণমাধ্যমের ভিড়ে বরিশাল বাণী একটি ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে এই সংবাদমাধ্যম। পাশাপাশি কর্মরত সাংবাদিকদের ঈদ বোনাস প্রদান, করোনাকালে নগদ সহায়তা, দুর্দিনে পাশে দাঁড়ানো এবং দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সংবাদ প্রকাশ করে প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই সামাজিক দায়িত্ব পালনেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক লেজুরবৃত্তির বাইরে থেকে দেশ ও মানুষের স্বার্থে সাংবাদিকতা করায় বরিশাল বাণী এখন মিডিয়াঙ্গনে একটি উপমা। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ফুলেল শুভেচ্ছা, আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা