| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ২০:৪০:৩১:অপরাহ্ন  |  ১৬৪ বার পঠিত
হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনটির উপস্থিতি শনাক্ত করার পর সেটি ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির পূর্বদিকে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোনের উপস্থিতি শনাক্ত করে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। পরে দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে ড্রোনটি ভূপাতিত করা হয়।

তবে কী ধরনের অস্ত্র বা প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে ড্রোনটির ধ্বংসাবশেষ কোথায় পড়েছে কিংবা সেটি কোন ধরনের নজরদারি বা সামরিক মিশনে নিয়োজিত ছিল, তা-ও স্পষ্ট করা হয়নি।

এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক চালকবিহীন বিমান। দীর্ঘ সময় আকাশে অবস্থান করে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়েছে এ ড্রোনের।

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সামরিক অভিযান ও গোয়েন্দা কার্যক্রমে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এমকিউ-৯ রিপার ব্যবহার করে আসছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪