| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৮, ২০২৬ ইং | ২০:৩২:৫৮:অপরাহ্ন  |  ৩৫০ বার পঠিত
আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ

ইন্টারন্যাশনাল ডেস্ক: পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ করেছে ১১৫ জন ইসরাইলি বসতি স্থাপনকারী।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে বুধবার (১৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা।

ওয়াফার প্রতিবেদন অনুযায়ী, অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরাইলি পুলিশের সুরক্ষায় বহু ইসরাইলি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে।

জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, ১১৫ জন বসতি স্থাপনকারী কয়েকটি দলে বিভক্ত হয়ে এই প্রাঙ্গণে প্রবেশ করে এবং সেখানে তালমুদীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনা পালন করে।

১৯৬৭ সালের স্থিতাবস্থা চুক্তি অনুযায়ী, অমুসলিমদের আল-আকসা প্রাঙ্গণে প্রবেশের অনুমতি থাকলেও সেখানে প্রার্থনা করার অনুমতি নেই।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪