| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুবলীগ নেতাকে দাওয়াত খাওয়ানো সেই ওসি প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ১৪:৪৩:১১:অপরাহ্ন  |  ১৫৫৮৪৫৯ বার পঠিত
যুবলীগ নেতাকে দাওয়াত খাওয়ানো সেই ওসি প্রত্যাহার
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিমকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে প্রত্যাহার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানার ভেতর মাসিক ভোজসভা আয়োজন করেন ওসি পারভেজ আহমেদ সেলিম। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার নাওডোবা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আলমগীর হোসেন সরদারসহ থানার কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তবে টেবিলের এক পাশে বসানো হয় নাওডোবা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোক্তার বেপারিকে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই পুলিশের নিরপেক্ষতা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। 

পরে শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে নাওডোবার কালু বেপারিকান্দির নিজ বাসা থেকে মোক্তার বেপারিকে গ্রেপ্তার দেখায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সমালোচনার চাপ এড়াতে এবং নিজের দায় কমাতে রাতারাতি এই গ্রেপ্তারের নাটক সাজান ওসি পারভেজ আহমেদ সেলিম।

তবে ওসি পারভেজ আহমেদ সেলিম দাবি করেন, মোক্তার বেপারি বাজার কমিটির সভাপতি হিসেবে ভোজসভায় আমন্ত্রিত ছিলেন এবং পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ কালের কণ্ঠকে বলেন, ‘পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আহমেদ সেলিমকে পদ থেকে প্রত্যাহার করে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ওই ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪