| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারী বৃষ্টিতে হেলিকপ্টার রেখে গাড়িতে গন্তব্যে গেলেন নরেন্দ্র মোদী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ২১:৩৮:৫৬:অপরাহ্ন  |  ১৫৩৭৭৩৫ বার পঠিত
ভারী বৃষ্টিতে হেলিকপ্টার রেখে গাড়িতে গন্তব্যে গেলেন নরেন্দ্র মোদী
ছবির ক্যাপশন: ভারী বৃষ্টিতে হেলিকপ্টার রেখে গাড়িতে গন্তব্যে গেলেন নরেন্দ্র মোদী

রিপোর্টার্স২৪ ডেস্ক :

মণিপুরের ইমফলে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৩ সালের জাতিগত সহিংসতার পর এই প্রথমবারের মতো তিনি রাজ্যটিতে গেলেন।

২০২৩ সালের মে মাসে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ শুরু হয়। এই সহিংসতায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হন এবং প্রায় ৬০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে, যাদের এখনো অস্থায়ী ত্রাণশিবিরে রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য ছিল পাহাড়ি অঞ্চলের চুরাচাঁদপুর শহরের পিস গ্রাউন্ড। পরবর্তী গন্তব্য ইমফলের ঐতিহাসিক কাংলা ফোর্ট।

আবহাওয়া খারাপ থাকায় প্রধানমন্ত্রীকে জানানো হয় যে হেলিকপ্টারে চুরাচাঁদপুর যাওয়া সম্ভব নয়। নির্ধারিত সমাবেশস্থলে সড়কপথে যেতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নেন যে তিনি সড়কপথেই চুরাচাঁদপুর যাবেন, সময় যতোই লাগুক না কেন। এবং তিনি তাই করেছেন।

সূত্র: এনডিটিভি

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪