| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ০৬:৫৬:১৫:পূর্বাহ্ন  |  ১৫৩৭৬৬১ বার পঠিত
গোপালগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: গোপালগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তার পাশ থেকে ওবায়দুর সিকদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে। পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হন ওবায়দুর।

কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেননি এবং তার ব্যবহৃত ফোনটিও বন্ধ পাওয়া যায়। আজ রবিবার সকালে স্থানীয়রা তার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কেউ হত্যা করে সেখানে ফেলে রেখে গেছে।

বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪