| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ১১:০৭:১৯:পূর্বাহ্ন  |  ১৫৫৩৮৩৩ বার পঠিত
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন

সিনিয়র রিপোর্টার : জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার পরপরই ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে বিএনপি,জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি)  অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত আছেন।

জানা গেছে,  জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতে পারেনি কমিশন। এরইমধ্যে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবনা দিয়েছে ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন। 

এদিকে সংলাপ শেষে বিকাল সাড়ে ৫টায় সাংবাদিকদের ব্রিফ করবেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করবেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪