| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশসহ ৬ দেশে ভূমিকম্প, উৎপত্তি আসামে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ১১:৩৪:৫৯:পূর্বাহ্ন  |  ১৫৫৭৫৬৩ বার পঠিত
বাংলাদেশসহ ৬ দেশে ভূমিকম্প, উৎপত্তি আসামে

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ। বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্তত ছয় দেশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

এদিকে, জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বলছে, রোববার উত্তর-পূর্ব ভারতে ৫.৭১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল) ভূগর্ভে।

তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। 

ভূমিকম্পের সময় আসামের রাজধানী গুয়াহাটির অনেক বাসিন্দা আতঙ্কে বাড়িঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। সেখানকার স্থানীয় এক বাসিন্দা দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘‘মনে হচ্ছিল এই কম্পন কখনও থামবে না।’’

আরেক বাসিন্দা বলেন, কিছুক্ষণের জন্য মনে হয়েছিল, আমি মারা যাচ্ছি। ভেবেছিলাম সত্যিই ছাদ ভেঙে পড়বে। আসামের সাবেক মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানওয়াল এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, আসামে বড় ভূমিকম্প হয়েছে। সবার মঙ্গল কামনা করছি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪