| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ১৫:৫৩:২৭:অপরাহ্ন  |  ১৫৭১৩৪৫ বার পঠিত
আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় নরসিংহপুর এলাকায় সন্তান সহ একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এদের মধ্যে স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায়, কন্যা সন্তান ও স্ত্রীর মরদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হামীম গ্রুপের ৩ নম্বর গেট সংলগ্ন আবুল হোসেনের টিনসেড বাড়ির একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বগুড়া জেলার ধুনট থানার নলডাঙা গ্রামের রাজমিস্ত্রি রুবেল (৩৫), তার স্ত্রী পোশাক শ্রমিক সোনিয়া আক্তার (২৮) এবং তাদের শিশুকন্যা জামিলা (৫)।

স্থানীয়রা বলেন, সোনিয়া বেগম তার স্বামী সন্তান নিয়ে ওই আবুল হোসেনের টিনশেড বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। আজ বিকেলে ওই বাসায় কোন সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ওই কক্ষের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সন্তানের মুখ থেকে বিষের ঘন্ধ পাওয়া গেছে ও স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অস্বাভাবিক হওয়ায় মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজনকে ঝুলন্ত অবস্থায় বাকি দুই জনের মরদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তাদের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪