| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে উন্নতি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ০৪:৪৯:০৭:পূর্বাহ্ন  |  ১৫৬৮০৩৩ বার পঠিত
বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে উন্নতি
ছবির ক্যাপশন: বৃষ্টিতে ঢাকার বাতাসের মানে উন্নতি

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারা দেশে গত দুই দিন ধরে বৃষ্টি ঝরছে। আজ সোমবারও ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকার বাতাসের মানে বেশ উন্নতি হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ঢাকার বাতাসের মান আজ ভালো।

সোমবার সকাল ১০টা ২০ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, ঢাকার অবস্থান আজ ৩৫তম। একিউআই স্কোর ছিল ৬৩, যা ‘ভালো‘ মানদণ্ডে পড়ে। এ ছাড়া একই সময়ে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে উগান্ডার কাম্পালা। ১৬৩ স্কোরে এই শহরের বাতাস অস্বাস্থ্যকর।

১৫৩ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ফিলিপাইনের ম্যানিলা। এই শহরটির বাতাসও অস্বাস্থ্যকর। তালিকায় ১৫১ স্কোরে তৃতীয় অবস্থানে উঠে এসেছে মিশরের কায়রো। এ ছাড়া চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর (১৪৪) ও পঞ্চম অবস্থানে উঠে এসেছে বাহরাইনের মানামা (১৩৫) শহর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪