| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লি‌বিয়ায় বন্ধ পুরাতন নোট, প্রবাসীদের জন্য দূতাবাসের বার্তা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ০৬:৩৭:০৯:পূর্বাহ্ন  |  ১৫৩০১৫৩ বার পঠিত
লি‌বিয়ায় বন্ধ পুরাতন নোট, প্রবাসীদের জন্য দূতাবাসের বার্তা
ছবির ক্যাপশন: লি‌বিয়ায় বন্ধ পুরাতন নোট, প্রবাসীদের জন্য দূতাবাসের বার্তা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকের কাছে ২০ দিনার, ৫ দিনার বা ১ দিনারের পুরাতন নোট রয়েছে, তাদের দ্রুত সম্ভব ওই নোটগুলো খরচ কিংবা পরিবর্তন করতে আহ্বান জা‌নি‌য়ে‌ছে দূতাবাস।

স্থানীয় সময় রোববার (১৪ সে‌প্টেম্বর) রাতে এক বার্তায় লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়েছে, লিবিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংযুক্ত ছবিতে প্রদর্শিত ২০ দিনার, ৫ দিনার এবং ১ দিনার মূল্যের নোটগুলো আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে জমা দেওয়া যাবে বলে পুনরায় জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০২৫ এর পর এসব নোট আর কোনো ব্যাংকে জমা দেওয়ার সুযোগ থাকবে না এবং সময়সীমা বৃদ্ধিরও কোনো সম্ভাবনা নেই। এছাড়া, ওই তারিখের পর থেকে এই নোটগুলো লিবিয়ার স্থানীয় দোকান, বাজার বা শপিংমলেও আর গ্রহণ করা হবে না।

এ অবস্থায়, লিবিয়ায় অবস্থানরত যেসব বাংলাদেশি নাগরিকের কাছে ২০ দিনার, ৫ দিনার বা ১ দিনারের পুরাতন নোট রয়েছে, তাদের দ্রুত সম্ভব এই নোটগুলো খরচ করে ফেলতে বা পরিবর্তন করতে দূতাবাসের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪