| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগস্টে সড়কে ঝরেছে ৪২৮ প্রাণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ০৯:৪৮:৫৮:পূর্বাহ্ন  |  ১৫৪৬৩৯২ বার পঠিত
আগস্টে সড়কে ঝরেছে ৪২৮ প্রাণ
ছবির ক্যাপশন: আগস্টে সড়কে ঝরেছে ৪২৮ প্রাণ

রিপোর্টার্স২৪ ডেস্ক : চলতি বছরের আগস্টে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৯১ জন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সড়ক দুর্ঘটনার পাশাপাশি নৌ-দুর্ঘটনায় ২৩ জন এবং রেল ট্র্যাক  দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে আগস্টে ৪৮২ জনের মৃত্যু হয়। প্রতিবেদনের তথ্যমতে, নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩২ জন নিহত হয়েছেন। মোট নিহতের ৬৮ জন নারী এবং ৩৪টি শিশু রয়েছে।

এ ছাড়া নিহতদের মধ্যে বাসের যাত্রী ৩০ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রলি-লরি আরোহী ২৭ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ২১ জন, থ্রি-হুইলার যাত্রী (সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৯৭ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ৩৩ জন এবং বাইসাইকেল আরোহী ৫ জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৭ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম ১৬ জন নিহত হয়েছেন বরিশাল বিভাগে। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৩২ জন এবং সবচেয়ে কম একজন নিহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলায়। রাজধানী ঢাকায় ৩৭টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৫ জন নিহত। রোড সেফটি ফাউন্ডেশনে ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪