সিনিয়র রিপোর্টার : ১৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার বিকেল ৫টায় তিনি বাসায় পৌঁছান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এদিকে নুরের ফেসবুক পোস্টে জানানো হয়, ঢাকা মেডিকেল থেকে আপাতত বাসায় ফিরেছেন, আজ বিকেল ৫ টায় ছাড় পত্র নিয়ে বাসায় ফিরেন। পুরোপুরি সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। ঢাকা মেডিকেল তার নাকের নেজাল এর অপারেশনের বিষয়ে জানিয়েছে এই মূহুর্তে ঝুকিপূর্ণ কিন্তু নুরুল হক নুরের ব্যক্তিগত চিকিৎসক তারা জানিয়েছে এখনই অপরাশেন করতে পারলে ভালো হয়। আজকে (১৫ সেপ্টম্বর) রাতে কয়েকজন ডাক্তারের সাথে অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নিবেন। আর ডান পাশের মেগজিলায় আঘাত প্রাপ্ত হওয়া সেখানেও অবশ হয়ে আছে,সেখানেও একটা অপারেশন করা লাগবে।
আরও জানানো হয়, তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ করে আজকে রাতে অন্য প্রাইভেট হাসপাতালে ভর্তি হবে। এবং পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরসহ আহত হন বেশ কয়েকজন। ঘটনার দিনই নুরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন