| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের ডিসি প্রত্যাহার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ১৪:৫০:১২:অপরাহ্ন  |  ১৫২৯১৩৮ বার পঠিত
কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের ডিসি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার: কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের এসব কর্মকর্তাদের প্রত্যাহার ও পদায়ন করে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহউদ্দিনকে প্রত্যাহার করে যুগ্মসচিব হিসেবে জাতীয় বেতন কমিশনে দায়িত্ব পালনের জন্য অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. আব্দুস সামাদকে যুগ্মসচিব হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

মাদারীপুরে ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে যুগ্মসচিব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পদায়ন করা হয়েছে।

জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আ. মান্নানকে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪