| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাধ্যতামূলক অবসরে যুগ্ম কর কমিশনার, বরখাস্ত কর পরিদর্শক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ১৭:৩১:২৭:অপরাহ্ন  |  ১৫২৭৫৮৭ বার পঠিত
বাধ্যতামূলক অবসরে যুগ্ম কর কমিশনার, বরখাস্ত কর পরিদর্শক
ছবির ক্যাপশন: বাধ্যতামূলক অবসরে যুগ্ম কর কমিশনার, বরখাস্ত কর পরিদর্শক

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে এবং গাজীপুরের কর পরিদর্শক মিজ কাজী নূরে সোহেলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় ও এনবিআর থেকে ইস্যু করা পৃথক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা যুগ্ম কর কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো চিঠিতে বলা হয়েছে, কর অঞ্চল-১৬ এ কর্মরত জাহাঙ্গীর আলমের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে। সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।অন্যদিকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান সই করা অপর আদেশে সাময়িক বরখাস্ত কর পরিদর্শক সোহেলার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়েছে। 

ওই আদেশে বলা হয়েছে, কাজী নূরে সোহেলার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) এবং ৩ (গ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী কর্তৃপক্ষ চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে। উক্ত বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী গাজীপুর কর কমিশনারের কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ আতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। 

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪