| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্গাপূজার প্রস্ততি দেখতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ০৬:০১:৪৫:পূর্বাহ্ন  |  ১৫৩৯৫৩৩ বার পঠিত
দুর্গাপূজার প্রস্ততি দেখতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রিপোর্টার্স২৪ ডেস্ক :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি পূজার প্রস্তুতি সম্পর্কেও খোঁজখবর নেন।

আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি সেখানে উপস্থিত হন। মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দিয়েছেন।

এর আগে গতকাল (সোমবার, ১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। এ সময় তারা প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে সবসময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষ্যে বছরে একবার সামনাসামনি দেখা হওয়ার, কথা বলার সুযোগ হয়।’



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪