| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৫ ইং | ০৬:৩২:৫৫:পূর্বাহ্ন  |  ১৫৬৬২১৫ বার পঠিত
সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক :ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তালেবুর রহমান বলেন, গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এদিকে ডিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪